Last Updated on 6 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস, বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস এবং স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন-এর মালয়েশিয়া আগমন উপলক্ষে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া’র আয়োজনে উক্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস।
বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন তার বক্তব্যে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে অবহিত করেন। এসময় প্রবাসীদের সকল সমস্যা ও সম্ভাবনার সংবাদ গুলো গুরুত্ব সহকারে বেশি বেশি তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি ।
এসময় আরও বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা মোঃ কাজী সালাউদ্দিন, মোঃ জসিম উদ্দিন, বিসিপিএম এর সিনিয়র সহ সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ সভাপতি কায়সার হামিদ হান্নান, সাংবাদিক মোঃ আলী, বিডিএফসি মালয়েশিয়া সভাপতি আবদুল মবিন ভুইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিক বৃন্দ।


