সময়ের জনমাধ্যম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

Last Updated on 2 mins by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, হুক করে ফাইন লেগ সীমানার অনেক উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন। ছয় রান ! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে গেল বাংলাদেশ। দারুণ এই জয়ের পথে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয় (৪০)* ও মেহেদী হাসান মিরাজ (২২)*।

ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যান ওপেনার তানজিদ হাসান।

জেভিয়ার বার্টলেটের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। একই ওভারে আরও কয়েকটি এলবিডব্লিউ ও ক্যাচের সুযোগ তৈরি হলেও বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ।

শুরুর ধাক্কা সামলে ইনিংস গড়ার দায়িত্ব নেন একাদশে ফেরা সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দুই বাঁহাতি ব্যাটারের ব্যাটে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

তারা দ্বিতীয় উইকেটে ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করেন।

সৌম্য ৪৭ বলে ৪২ রান করেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। তবে সেট হয়ে যাওয়ার পর একটি শট খেলতে গিয়ে আউট হন তিনি।

এরপরও শান্ত দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান। তবে ৪২ রান করার পর রাইলি মেরেডিথের বলে উইকেটরক্ষক জশ ইংলিসের আবেদনে রিভিউ নিয়ে তাকে ফিরিয়ে দেয় অস্ট্রেলিয়া।

ক্রিজে ছিলেন অভিজ্ঞ লিটন দাস ও তাওহীদ হৃদয়। তবে দুর্ভাগ্যজনকভাবে ক্যামেরন গ্রিনের বলে আউট হন লিটন। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ২১ রান। এরপর মোসাদ্দেক হোসেন এর ১৪ বলে ১৫ রান করে আউট হলে পথ হারায়নি বাংলাদেশ। ম্যাচ শেষ করেন হৃদয় ও মিরাজ।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংস বৃষ্টির কারণে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে থেমে যায়। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। অস্ট্রেলিয়ার হয়ে মারনাস লাবুশেন করেন ৫৫ ও জেভিয়ার বার্টলেট করেন ৫২ রান। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।