সময়ের জনমাধ্যম

নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মিরপুরের বাসা থেকে, কানাডাপ্রবাসী স্বামী ও দুই মেয়ে

ছবি: প্রতিকি

Last Updated on 4 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সের এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, মরদেহটিতে পচন ধরেছে। তাঁর স্বামী ও দুই মেয়ে কানাডাপ্রবাসী।

গত মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (০৪ জুন) সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক গনমাধ্যমকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিছানায় ছিল।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক আরও জানান, ওই নারীর স্বামী ও দুই মেয়ে দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। বাবার ফ্ল্যাটে থাকতেন ওই নারী। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন। এর পর থেকে একা বসবাস করতেন।

পুলিশ আরও জানায়, স্বজনেরা ফ্ল্যাটের দরজা খুলে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে খবর দেন। পচন ধরে যাওয়ায় মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা বোঝা যায়নি। ওই নারীর আরেক বোন একই ভবনের চতুর্থ তলায় থাকতেন। গত ২৬ মে রাতে নারীর সঙ্গে তাঁর ভাতিজার সর্বশেষ কথা হয়।