সময়ের জনমাধ্যম

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

Last Updated on 2 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ড্যাশবোর্ডভিত্তিক তদারকির মাধ্যমে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়িয়ে ভূমি সেবাকে জবাবদিহিমূলক, গতিশীল ও জনবান্ধব করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু করেছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ অ্যাপ উদ্বোধন করেন।

মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা আস্তে আস্তে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বচ্ছতা, দক্ষতা এবং সততা মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিতে চাই। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, তার দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, বিভিন্ন ভূমি সেবা অনলাইন করা হয়েছে, এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। অনলাইনে কর দেয়া, খতিয়ান পাওয়া, ট্যাক্স দেয়াসহ বিভিন্ন সেবা পাওয়া সম্ভব। দু-একজন অসাধু কর্মকর্তাদের কারণে অন্যরা যেন দুর্নামের ভাগীদার না হন, সে জন্য মাঠ প্রশাসনের সবাইকে সতর্ক থাকতে হবে।