সময়ের জনমাধ্যম

মিরপুর–১০ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Last Updated on 33 seconds by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা।

বিক্ষোভের একপর্যায়ে মিরপুর-১০ গোলচত্বরে সড়ক আটকে দেন তাঁরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।