Last Updated on 13 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবে’র তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ২৪ এর মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান’কে আহ্বায়ক, একাত্তর টিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু’কে সদস্য সচিব ও এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান’কে সদস্য করে এ কমিটি ঘোষণা করা হয়।
রবিবার (২৪ মে) পাহাং রাজ্যের বেন্তং এ এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয় কমিউনিটি প্রেসক্লাবে’র সাংবাদিকবৃন্দ।
পরে কমিউনিটি প্রেস ক্লাবে’র এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে মেয়াদ শেষ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্ত ও ১৫ই জুনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়।
বিদায়ী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণে’র স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে তিন সদস্যবিশিষ্ট কমিটি’র নামও প্রকাশ করা হয়।
এর আগে কমিউনিটি প্রেস ক্লাবে’র ডাকা বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ সালের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা ও সংগঠনকে গতিশীল ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে সবাই ঐক্যমত্য হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ২০১০ সালে গঠন করা হয় কমিউনিটি প্রেসক্লাব। সেই সময় থেকেই বাংলাদেশ কমিউনিটি’র অবিচ্ছেদ্য অংশ হয়ে কাজ করছে এই প্রেসক্লাবে’র সাংবাদিকবৃন্দ। প্রবাসীদের সময়মতো বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পৌঁছে দিতে বদ্ধ পরিকর কমিউনিটি প্রেসক্লাবে’র সাংবাদিকবৃন্দ। দেশের বিভিন্ন স্বনামধন্য ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়া’র মালয়েশিয়া প্রতিনিধি হিসাবে নিয়োগপ্রাপ্ত সাংবাদিকরাই এই কমিউনিটি প্রেসক্লাব’কে বছরের পর বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছে।

