Last Updated on 2 years by BISWAS
জুম্মান হোসন, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে যাওয়া দুইজন রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার বিডোর অস্থায়ী ইমিগ্রেশন ডিপো থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা ক্ষুধার্ত অবস্থায় শনিবার ফজরের নামাজ আদায় করে পেরাকের কাম্পুং বাতু মেলিন্টাংয়ের একটি মসজিদে। এসময় তারা নিজেদের বাংলাদেশী পরিচয় দিয়ে মুসল্লিদের কাছে খাবার পানি চায়।
এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক, রজালি তালিব (৬৯) জানান, প্রাথমিকভাবে ওই দুই অবৈধ অভিবাসী নিজেদের বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন।”আমি জানি তারা মিথ্যা বলছে কারণ তাদের মুখ ও আচার আচরণ বাংলাদেশীর মত নয়।
“পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে, তখনই দুজন ব্যক্তি স্বীকার করে যে তারা রোহিঙ্গা জাতিগত বন্দী যারা বিডোরে ইমিগ্রেশন জেল থেকে পালিয়েছিল।
এর আগে ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে থেকে গত বৃহস্পতিবার ১৩১ জন আটক রোহিঙ্গা শরনার্থী পালিয়ে যায়। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানা গেছে। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ১১৫ জন রোহিঙ্গা, ১৫ জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছে।

