সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের তৃতীয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Last Updated on 3 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনের আগুন ও ধোঁয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আস’আরী ওমর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দ্রুত ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের পাঠানো হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।

মালয়েশিয়ান গনমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, পেট্রোনাস টু ইন টাওয়ারের পাশেই পেট্রোনাস টাওয়ার ৩ -এ ৫৭ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিনটি দমকল স্টেশনের ৩৫ জন কর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে। সূত্র, বারনামা ও দি নিউ স্ট্রেট টাইম