সময়ের জনমাধ্যম

ঢাকায় শুরু হয়েছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’

Last Updated on 3 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: দশ দেশের সাংবাদিকতা বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে দুই দিনের ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’।

শুক্রবার (৮ মে) সকাল ৯টায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হওয়া এ আয়োজনে গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও রয়েছেন।

উন্নয়ন সংস্থা মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর বলেন, “আমরা আসলে সবাইকে নিয়েই কনফারেন্সটা করতে চেয়েছি। আমরা একা থাকতে চাইনি।

“আমরা চেয়েছি সবাই আমাদের সাথে থাকুক, অংশীজন হোক এবং সেই কারণেই আমরা এই কনফারেন্সের নাম দিয়েছি ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’।”

দেশের অনুসন্ধানী সাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যখন ৬০ জনকে ফেলোশিপ দেওয়ার ঘোষণা দেই, তখন মোটামুটি ১৮৮টি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বা অনুসন্ধানী প্রতিবেদনের আইডিয়া আমরা পাই। এটি প্রমাণ করে যে, বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করার মন-মানসিকতা ও সাহস সাংবাদিকদের আছে এবং তারা এটি করতে চায়।

“তাহলে আমাদের খুঁজে দেখা দরকার—এই সংখ্যাটি যেহেতু এত বড়, কেন আমরা পত্রিকা বা টেলিভিশনে এত বিপুল সংখ্যক অনুসন্ধানী সাংবাদিকতা দেখতে পাই না।”

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “অনেক দেশেই পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকে নিরাপত্তাহীনতার ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন।