Last Updated on 2 hours by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ ফ্র্যাঙ্ক’ নামে পরিচিত ব্রিটিশ কনটেন্ট ক্রিয়েটর লুক ফ্র্যাঙ্কলিন প্রকাশ্যে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন।
গত ২৯ জুলাই ২০২৬ লুক ফ্র্যাঙ্কলিন কালেমা শাহাদাত পাঠ করার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি এই ঘোষণা দেন। স্বামী-স্ত্রীর একসঙ্গে নতুন এই পথ চলার গল্প ইন্টারনেটে হাজারো মানুষের হৃদয় ছুয়ে গেছে।
ফ্রাঙ্ক জানান, তার এই যাত্রা শুরুটা হয়েছিল নিহাতি কৌতুহল থেকে। মাত্র কয়েক সপ্তাহ আগেও নিজেকে নাস্তিক পরিচয় দেওয়া এই কনটেন্ট ক্রিয়েটর অনলাইনে ইসলাম বিরোধী নানা ভিডিও দেখে ধর্মটি সম্পর্কে গভীরভাবে জানার সিদ্ধান্ত নেন।
পবিত্র কোরআন ও এর শিক্ষা নিয়ে পড়াশোনার পাশাপাশি স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলে তিনি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হন এছাড়া আজমান শহরে বসবাস এবং আমিরাতি বন্ধুদের জীবনাচরণ ও মূল্যবোধ তাকে নিজের বিশ্বাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।
ইসলাম গ্রহণের পর উচ্ছষিত ফ্রাঙ্ক জানান এই সিদ্ধান্ত তার ও তার পরিবারের জীবনে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আনবে। ভিডিওর শেষদিকে স্ত্রী ও কালেমা শাহাদাত পাঠ করেছেন জানিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। যাকে তিনি দ্বিগুণ প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করেছেন। নিছক কৌতুহল থেকে শুরু হওয়া এই যাত্রা এখন তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি মসজিদে তার ইসলাম গ্রহণের ঘটনা ঘটে। বর্তমানে তিনি আজমানকে কেন্দ্র করে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন।


