Last Updated on 2 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।
তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং নিহত-আহতদের পরিচয় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন আইএসপিআরের এই কর্মকর্তা।


