Last Updated on 34 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর অবকাশে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
দুই নেতার এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে।
পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও গতিশীল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ—উভয় দেশকেই নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
এমন বাস্তবতায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ফাঁকে দুই দেশের সরকারপ্রধান পর্যায়ের এ যোগাযোগ জলবায়ু ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে।

