সময়ের জনমাধ্যম

অভিনেতা সোহেল খান আর নেই

Last Updated on 1 day by zajira news

বিনোদন ডেস্ক, জাজিরা নিউজ: নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে বগুড়া সিএমএইচে ভর্তি করা হয়। পরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।