সময়ের জনমাধ্যম

আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে ক্লাবে ফিরে জোড়া গোল মেসির

Last Updated on 2 hours by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: জাতীয় দলকে বিদায় জানানোর পর প্রথম ম্যাচেই লিওনেল মেসিকে দেখা গেল চেনা ছন্দে। তার জোড়া গোলে ডি-সি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রোববার (১১ অক্টোম্বর) ভোরে ডি-সি ইউনাইটেডের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মায়ামি।

‘আলবিসেলেস্তে’দের হয়ে বেনিনের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার চার দিন পর মাঠে নামেন ৩৯ বছর বয়সী মেসি। ম্যাচের ৪৭ ও ৬০ মিনিটে দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে সবশেষ ১১ লিগ ম্যাচে দ্বিতীয় জয়ের মুখ দেখল মায়ামি।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে মায়ামি। উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের জোড়া গোলে প্রথমার্ধেই চালকের আসনে বসে তারা। তৃতীয় মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে মায়ামিকে এগিয়ে নেন সুয়ারেজ। ৩৯ মিনিটে জার্মান বেরতেরামের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি লিগে এটি তার ১৬তম গোল।

বিরতির পরপরই মায়ামির ব্যবধান ৩-০ করেন মেসি। সুয়ারেজের বাড়ানো বল ধরে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর ১৩ মিনিট পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এই জয়ে ১৩ জয় ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্ট অ্যান্ড কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিন থেকে দুই নম্বরে উঠে এসেছে মায়ামি।

দিনের অন্য ম্যাচে যোগ করা সময়ের দুই গোলে মন্ট্রিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে টরন্টো। ৫২ মিনিটে মেক্সিকান ফরোয়ার্ড দানিয়েল রিওসের গোলে পিছিয়ে পড়া টরন্টোকে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরান লুইস মরগান। আর পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন দ্যোর্দে মিহাইলোভিচ।

আরেক ম্যাচে ১০ জনের দল নিয়ে নিউ ইয়র্ক সিটিকে ২-১ গোলে হারিয়েছে শিকাগো ফায়ার। ১৯ মিনিটে হানেস উলফের গোলে নিউ ইয়র্ক এগিয়ে যাওয়ার পর ৪৩ মিনিটে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে মাঠ ছাড়েন শিকাগোর মিডফিল্ডার দজে দ’আভিলা।

১০ জনের দলে পরিণত হলেও ৫৫ মিনিটে আন্তন সালেত্রোসের গোলে সমতায় ফেরে শিকাগো। আর ৮৭ মিনিটে সুইস ফরোয়ার্ড মারেন হাইলে-সেলাসি গোল করে দলের জয় নিশ্চিত করেন।