Last Updated on 2 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী পোস্ট দেওয়ায় দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (আইএসডি) তদন্তের সম্মুখীন হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
শুক্রবার (১৭ জুলাই) সিঙ্গাপুরের গণমাধ্যম স্ট্রেইটস টাইমস জানায়, তায়ানি মো. রিসাদ (২৫) ও ইসলাম সাহিদুলকে (৩৭) বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
আইএসডির একজন মুখপাত্র জানিয়েছেন, চলতি মাসে উগ্রপন্থী পোস্টের জন্য এ দুজনের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত করা হয়।
নিজের পোস্টগুলোতে রিসাদ বাংলাদেশি কট্টরপন্থী ইসলামপন্থী লেখক শফিউর রহমান ফারাবির প্রতি সমর্থন জানিয়েছেন, যিনি ধর্মনিরপেক্ষ ও নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দিয়েছেন।
অন্যদিকে সাহিদুলের বিষয়ে আইএসডি বলেছে, তিনি ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে উসকানিমূলক পোস্ট করেছেন এবং সেসব মুসলমানকে কাফের আখ্যা দিয়ে বিভেদ সৃষ্টিকারী ধর্মীয় মতামতও প্রকাশ করেছেন, যারা ইসলামী আইনের অধীন শাসিত হতে চায় না।


