Last Updated on 2 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত সোমবার (২৬ অক্টোবর) চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

