সময়ের জনমাধ্যম

বাংলাদেশের জেন-জি বিপ্লবই আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা

ভারতের জেন জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম প্রধান মুখ নেহা বোরা।

Last Updated on 7 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের নতুন পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত আন্দোলন থেকে ভারতের তরুণ কর্মীরা অনুপ্রাণিত হয়েছেন এবং শিক্ষা নিয়েছেন।

বুধবার (১৪ অক্টোম্বর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় বাংলাদেশের ছাত্র সংগঠনটির প্রতি সংহতি প্রকাশ করে এ মন্তব্য করেন নেহা।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওবার্তায় নেহা বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি জানাই। আপনারা যে আন্দোলন পরিচালনা করেছেন, তা থেকে আমরা অনুপ্রেরণা নিচ্ছি, শিক্ষা গ্রহণ করছি।’ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বিপ্লবী শুভেচ্ছা। আমরা জানি, এই দেশে (ভারতে) সর্বত্র যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তা প্রথম বাংলাদেশেই শুরু হয়েছিল। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন।’

ভারতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনেও তরুণরা অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন নেহা। বাংলাদেশের শিক্ষার্থীদের সংগ্রামের সঙ্গে ভারতের তরুণদের আন্দোলনের মিল রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী এবং আন্দোলনকর্মীরা একসঙ্গে কাজ করে আরও সুন্দর বিশ্ব গড়ে তুলতে পারবেন। ভারতের নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে সম্প্রতি যে ধারাবাহিক আন্দোলন চলছে, তাতে নেহাও নেতৃত্ব দিচ্ছেন।

গত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার আগে ও পরে তাকে বারবার আটক করা হয়। কিন্তু আটক ও পুলিশি হেনস্তার মধ্যে মাথা নত করেননি নেহা; বরং পুলিশের গাড়িতে থাকা অবস্থায় তাকে স্লোগান দিতে দেখা গেছে।