Last Updated on 32 seconds by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল আফগানিস্তান। ৪ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে আফগানরা।
তবে তৃতীয় দিনের শুরুতেই দাপট দেখিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। তার হ্যাটট্রিকে টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান।
রোববার (১১ অক্টোবর) তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন এবাদত হোসেন। দলীয় ২১৯ রানে ১০৩ ব বলে ৩২ রান করে বোল্ড হন ইকরাম আলিখিল।
এরপর ইনিংসের ৮৩তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন হাসান। আউট করেছেন ইসমত, কায়েস ও জিয়া–উর–রেহমানকে।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। পেসারদের মধ্যে প্রথম।
এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি ও সোহাগ গাজীর। তার দুজনেই ছিলে স্পিনার। হাসানের তোপে চরম বিপর্যয়ে পড়েছে আফগানরা। এতে বাংলাদেশের বড় লিড নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


