Last Updated on 27 seconds by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় যেতে কর্মীদের যেমন সিন্ডিকেট এর মাধ্যমেই যেতে হয় তেমনি কোন প্রবাসীর মৃত্যু হলে মরদেহ টি নিজ দেশে ফেরত আনতেও সিন্ডিকেট এর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
আবার কারাবন্দি কোন প্রাবসী সাজা শেষে দেশে ফিরতে হলেও সিন্ডিকেট এর মাধ্যমে প্রচলিত ভাড়ার চেয়ে ৩/৪ গুন বেশি মুল্যে এয়ারলাইনসের টিকিট কিনতে হয়। এসবই হচ্ছে এই রুটে প্রচলিত এবং অলিখিত আইন ও নিয়ম কানুন।
সম্প্রতি কমিউনিটি প্রেসক্লাবের সাংবাদিকেরা হাইকমিশনার মঞ্জুজুরুল করিম চৌধুরীর সাথে এক বৈঠকে উপরোক্ত চিত্রগুলো তুলে ধরে এবিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে স্বচ্ছ প্রক্রিয়ায় মরদেহ দেশে ফেরত আনতে ফিউনারেল/কাসকেট কোম্পানি তালিকাভুক্তকরণ: বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর কর্তৃক মালয়েশিয়ায় মৃত্যুবরণকারী বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে প্রেরণ অথবা স্থানীয়ভাবে দাফনের সেবা প্রদানের জন্য মালয়েশিয়ায় নিবন্ধিত ফিউনারেল/কাসকেট কোম্পানিসমূহের নাম তালিকাভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের নিকট হতে Expression of Interest (EOI) আহ্বান করা হয়েছে। (EOI এবং ToR এর কপি সংযুক্ত) আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ আগ্রহী ফিউনারেল/কাসকেট কোম্পানিসমূহকে EOI-তে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য নির্ধারিত সময়ের মধ্যে নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় প্রেরণ অথবা স্বশরীরে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।


