সময়ের জনমাধ্যম

হযরত শাহজালাল ও শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

Last Updated on 2 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: একদিনের সফরে সিলেট এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। এ সময় তার সহধর্মিণীও সঙ্গে ছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সরাসরি সিলেট সার্কিট হাউজে আসেন। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউজে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তিনি দেশ ও জাতির অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন।

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সিলেটের খাদিমনগর এলাকায় হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং জোহরের নামাজ আদায় করেন।

সিলেটে একদিনের এই সফরে বিকেলে সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছেন।