সময়ের জনমাধ্যম

মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার

Last Updated on 12 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নবগঠিত কমিটির সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা ও ইফতারের আয়োজন করা হয়।

গত শনিবার (২৯ শে মার্চ) সন্ধ্যায় জালান ইম্বির টাইমস স্কয়ার সংলগ্ন হাদ্রামট আরাবিয়ান রেস্তরায় মালয়েশিয়াতে বাংলাদেশ কমিউনিটির অন্যতম নেতা, বিশ্ব বরেন্য ব্যবসায়ী, বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান উক্ত মত বিনিময় সভা ও ইফতারের আয়োজন করেন।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা সহ মালয়েশিয়া বাংলাদেশী শ্রমিক প্রধান দেশ হওয়ায় তাদের সুযোগ সুবিধা, সমস্যা ও দূতাবাসের কর্মকান্ড পরিলক্ষিত করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন জনাব বাদলুর রহমান।

বাদলুর রহমান খান বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থান পুর্বে একটি বিশেষ মহলের নির্দেশে দূতাবাস পরিচালিত হয়েছে, ততকালিন সরকারের নিয়োগ প্রাপ্ত দুর্নিতিগ্রস্ত কর্মকর্তাদেরকে সরিয়ে প্রবাসী বান্ধব করে তোলা হবে দূতাবাসের সেবা।

কমিউনিটির সকল স্তরের ব্যক্তিদের সাথে সম্পৃক্ততা বজায় রেখে কর্মকান্ড অব্যাহত রাখার নির্দেশনা দেন, বাধার সম্মুক্ষিন হোলে কমিউনিটি তা দমন করবে বলে উপস্থিত সকলকে আশ্বাস দেন তিনি। পরিশেষে প্রবাসী সাংবাদিকদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন বাদলুর রহমান ।

মতবিনিময় ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সভাপতি বিসিপিএম মোঃ আমিনুল ইসলাম রতন, সাবেক সভাপতি, কার্যনির্বাহী সদস্য মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহ-সভাপতি রফিক আহম্মেদ খান, সহ-সভাপতি খন্দকার মুস্তাক আহমেদ রয়েল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক বাপ্পি কুমার দাস, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন ও সাংবাদিক মোহাম্মদ আলি।