সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো “রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল ২০২৬”

ছবি: জাজিরা নিউজ

Last Updated on 6 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অত্যান্ত ঝাঁকঝমকপূর্ণ উৎসব “রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল ২০২৬”।

গত ৩০শে এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসবের সঙ্গীত পর্বে আন্তর্জাতিক এবং স্থানীয় উভয় শিল্পীরাই অংশ নেন।

আন্তর্জাতিক অঙ্গনে প্রধান আকর্ষণ হিসেবে উজ্যাকার্স – ডাচ জুটি ব্যাসজ্যাকার্স ও সিঙ্গাপুরের ডিজে উকোং-এর যৌথ উদ্যোগ এবং জো ফ্লিজো, ডিজে জা, কিলা ড্রিজ, মিমি ফ্লাই, ডলা ও ডি ফ্যাম-এর মতো দেশীয় প্রতিভারা মঞ্চ মাতান।

এছাড়াও পারফর্ম করে সম্পূর্ণ নারী ডিজেদের একটি লাইন-আপ, যার মধ্যে রয়েছেন চীনের ডিজে মিজি ও ডিজে ইয়োইয়ো, দক্ষিণ কোরিয়ার ডিজে লোয়া, ফিলিপাইনের ডিজে লাভজি, ইন্দোনেশিয়ার মস্কি লাভ এবং থাইল্যান্ডের ডিজে পিক্সি।

সঙ্গীত এবং জলক্রীড়ার পাশাপাশি, তিন দিনব্যাপী এই উৎসবে ‘দ্য রিদম অফ ফ্লেভারস’ নামে একটি খাবারের বাজার এবং ‘দ্য রিদম অফ কালচারস’ নামে একটি শিল্প ও কারুশিল্প কেন্দ্রও চালু করা হয়েছিল। দুটিই কেন্দ্রই সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে।

ট্যুরিজম মালয়েশিয়ার দেশব্যাপী পর্যটন প্রচারাভিযান ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ (ভিএম২০২৬)-এর অধীনে অনুষ্ঠিত হল রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যালটি।

এর লক্ষ্য হলো মালয়েশিয়ার সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং ভিএম২০২৬-এর জন্য আরও বেশি পর্যটক আকর্ষণ করা।

পহেলা মে (শুক্রবার) সরকারি ছুটি থাকায়, উৎসবটি দেশের বিশ্ব শ্রমিক দিবস উদযাপনেরও একটি উপলক্ষে পরিনত হয়।

ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল যার বাংলা অর্থ দাড়ায় পানি সংগীত উৎসব’টিতে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিক, শিক্ষার্থী সহ প্রবাসী বাংলাদেশিরা দূর-দুরান্ত থেকে এসে এই তিন দিন ব্যাপী ওয়াটার মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে আসে।

প্রবাসি বাংলাদেশীরা জানান, শুক্রবার পহেলা মে দিবসের বন্ধ , আরও সাথে যোগ হয় শনিবার ও রবিবার মোট তিন দিনের ছুটিতে অনেকেই উৎসবে আসার সুযোগ পায়। বিদেশের মাটিতে তাদের সংস্কৃতি ও কালচারের সাথে পরিচিত হওয়ার অভিজ্ঞতা অর্জন অনেক আনন্দের বিষয় বলে জানান তারা।

পানি গান থেকে ছোড়া পানিতে ভিজে, গানের তালে তালে নেচে-গেয়ে স্থানীয় ও বিদেশি মানুষের ভীড়ে বুকিত বিনতাং এর প্যাভিলিয়ন এলাকা জুড়ে যেন বৃষ্টিতে ভেজা এক আনন্দময় পরিবেশে পরিণত হয়। সূত্র, দি স্টার