Last Updated on 3 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার ও সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ আন্দোলনে অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদেই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।
এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ও মিরপুর এলাকাতেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।


