সময়ের জনমাধ্যম

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিনের মরদেহ উদ্ধার

Last Updated on 51 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: নিখোঁজ হওয়ার এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিন সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায় নৌ পুলিশের একটি দল। পরে নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তাহসিনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কে এম তাহসিন সাউরি পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে এ বিষয়ে পরিবারের সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।