Last Updated on 3 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ২৩ বছর আগে যে ডারউইনে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১৩২ রানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই এবার লেখা হলো একেবারে উল্টো গল্প।
টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্যাট কামিন্সের কাছে প্রশ্ন ছিল; বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আদৌ কত দিন গড়াবে? চার দিন পর সেই প্রশ্নের জবাব দিয়েছে বাংলাদেশই।
৯ উইকেটের দাপুটে জয়ে সেই ডারউইনেই এবার অস্ট্রেলিয়াকে নাকানি-চুবানি খাওয়াল টাইগাররা। ২৩ বছর ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে ক্যাঙ্গারুরাই এবার বাঘের আঘাতে ক্ষতবিক্ষত।
২৩ বছর আগে যে দল অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে এক ইনিংসও টিকিয়ে রাখতে পারেনি, সেই বাংলাদেশ এবার শুরু থেকেই স্বাগতিকদের ওপর চড়াও হয়েছে। টেস্টের চারদিনে প্রতিটি সেশনেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ।
প্রথম দিন হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয়। ছয় উইকেট নিয়ে একাই স্বাগতিক ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন হাসান।
দ্বিতীয় দিনে তানজিদ হাসান তামিমের ১৯৭ বলে তার ১০১ রানের ইনিংসের সঙ্গে তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্তর ৮৪, মুমিনুল হকের ৪৯ ও মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পৌঁছে যায় ৪২৬ রানে। আর চতুর্থ দিনে মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার শেষ প্রতিরোধও গুঁড়িয়ে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের হাতেই ছিল ম্যাচের নিয়ন্ত্রণ।
ম্যাচসেরা হয়েছেন ৯ উইকেট নেওয়া হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১৯৮ ও ২৮৪ (গ্র্রিন ১০৪, স্মিথ ৪৪, লাবুশেন ৩১, ক্যারি ৩০, স্টার্ক ১৮, লায়ন ১৫; মিরাজ ৫/৬৬, হাসান ৩/৫৬, তাসকিন ১/৬৬, তাইজুল ১/৫১, ইবাদত ০/৩৮) বাংলাদেশ: ৪২৬ ও ১/৫৭ (মুমিনুল ৩০, সাদমান ২৫, তানজিদ ০; হ্যাজলউড ১/৫, স্টার্ক ০/১৫, লায়ন ০/২৩)। ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।


