সময়ের জনমাধ্যম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

Last Updated on 23 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এসআরবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে তাঁকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।