Last Updated on 7 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বিএনপি মালয়েশিয়া ও এর অংগ সংগঠন।
শনিবার (৩০ মে) কুয়ালালামপুরের একটি হোটেলের হলরুমে দলের সহ-সভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।

প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মালয়েশিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হােসেন।
দোয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন, দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে, আক্তারুজ্জামান বাচ্চু প্রবাসীদের প্রশংসা করে বলেন, প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, প্রবাসিরাই প্রকৃত দেশপ্রেমি। অনুষ্ঠানে প্রবাসীদের স্বস্ফুর্ত উপস্থিতি ও বিএনপির সরকারের প্রতি ভালবাসা দেখে আনন্দিত হয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শহীদ জিয়াই স্বাধীন বাংলাদেশ থেকে দেশের উন্নয়নে বেকার যুবকদের প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অগাধ আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরামহীন পরিশ্রম করে ইতিমধ্যেই দেশের সকল স্তরের জনগনের আস্থা অর্জন করেছেন বলে বন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে তারেক রহমানের “আই হ্যাভ এ প্লান” বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, যুবদলের সভাপতি মোঃ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, পিএইচডি স্কলার প্রফেসর সাফিউর রহমান, জাসাস আহবায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদল নেতা মাসুদুল আলম কাজল,ছাত্রদল নেতা আদিব আনজুম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি বুকিট বিন্তাং এর সভাপতি আনোয়ার হোসেন সেলিম, পুডু সভাপতি মোঃ মানিক, কোটারায়া সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া বিএনপি’র ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ হোসেন, চৌকিট বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বুকিট বিন্তাং বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুবদল সহ-সভাপতি শেখ সেলিম, সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান, জাসাস নেতা ইমতিয়াজ, যুব নেতা বাবু সরকার ও মাঝি মিরাজসহ অন্যান্য নেতাকর্মীরা।


