Last Updated on 2 years by BISWAS
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: এআই জেনারেটেড কণ্ঠস্বর ব্যবহার করে কল দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।
এর ফলে রোবকল হিসেবে পরিচিত এই কল প্রদানের ক্ষ্রেত্রে যারা জাড়িত থাকবেন তাঁদের আইনের মুখোমুখি হতে হবে। এখন থেকে রোবকল পাওয়া ব্যক্তিরাও টেলিফোন কনজিউমার প্রটেকশন অ্যাক্টের আওতায় মামলা করতে পারবেন।
ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) গত বৃহস্পতিবার এ পদক্ষেপের কথা জানায় এবং বলে যে, এটি দ্রুত কার্যকর হবে।
এই পদক্ষেপ এমন সময়ে এলো যখন, সেলেব্রিটি ও রাজনৈতিক প্রার্থীদের কণ্ঠস্বর অনুকরণ করা রোবকলের পরিমাণ বেড়ে গেছে।
এফসিসি চেয়ারওমেন জেসিকা রোসেনওরসেল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, দুষ্কৃতকারীরা চাঁদাবাজি, সেলেব্রিটিদের অনুকরণ এবং ভোটারদের মধ্যে ভুয়া তথ্য ছড়ানোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি কণ্ঠস্বর ব্যবহার করছে।
এসব রোবোকলের পেছনে থাকা প্রতারকদের ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
গেল মাসে প্রেসিডেন্সিয়াল প্রাইমারির আগে নিউ হ্যাম্পশায়ারের ভোটাররা বাইডেনের কণ্ঠস্বরের রোবকল পান। এসব কলে প্রাইমারিতে ভোট দিতে নিষেধ করা হয়। কলের সংখ্যা আনুমানিক ৫ হাজার থেকে ২৫ হাজার।


