সময়ের জনমাধ্যম

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশ করছে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে বহনকারী গাড়ি

Last Updated on 11 months by zajira news

কূটনৈতিক ডেস্ক, জাজিরা নিউজ: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।