Last Updated on 27 seconds by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির আবদুল আল-সাইদ।
এ জয়ের মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রজার্সের চেয়ে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন আল-সাইদ।
মিসরীয় বংশোদ্ভূত এই রাজনীতিক গত নভেম্বরে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেছিলেন।
নির্বাচনী প্রচারে আল-সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল-সংক্রান্ত অবস্থান এবং প্রগতিশীল রাজনৈতিক নীতিকে সামনে এনে তাঁর বিরুদ্ধে প্রচার চালান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান দলের প্রভাবশালী নেতারা।
তাঁদের বক্তব্য ছিল, আল-সাইদের এসব অবস্থান বিভিন্ন সম্প্রদায়ের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে।
তবে রিপাবলিকান শিবিরের এসব প্রচার মিশিগানের ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ইতিহাসের অংশ হলেন আবদুল আল-সাইদ।


