সময়ের জনমাধ্যম

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

Last Updated on 1 hour by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ এলাকায় সড়কে নেমে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল থেকেই মিরপুর-১১ সেকশনে শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা চলছিল। পরিস্থিতি সহিংস হয়ে ওঠায় যাত্রী ও স্টেশনের নিরাপত্তার কথা বিবেচনা করে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে মিরপুর-১১ স্টেশনে ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মিরপুর-১১ স্টেশন আবার চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।