সময়ের জনমাধ্যম

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

Last Updated on 3 days by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: অনেক জল্পনা-কল্পনা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিল না পাকিস্তান সরকার। আসন্ন টুর্নামেন্টে খেলবে তারা। তবে বর্জন করবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম‍্যাচ।

আজ রবিবার (০১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’ একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, ‘…তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমও।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে, এ রকম গুঞ্জন গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানের সংবাদমাধ্যমে। খোদ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দলও টুর্নামেন্ট বর্জন করবে কি না, এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথাও বলেছিলেন তিনি।

এরপর গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর নাকভি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাঁকে আইসিসি সম্পর্কিত বিষয়টি অবহিত করা হয়েছে, এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সমস্ত বিকল্প খোলা রেখেই এটি সমাধান করি।’

গত শুক্রবার বা আজ সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে তখন জানিয়েছিলেন নাকভি। তবে পাকিস্তান তাদের সিদ্ধান্ত জানাল দুই তারিখের মাঝে, আজ।

বিস্তারিত আসছে…