Last Updated on 9 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়ার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষকদের সম্মানে কুয়ালালামপুরের সউকিটে অসটো হোটেলের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডিএফসি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি হাজী আব্দুল মবিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. তরিকুল ইসলাম বলেন, আমি বসে বসে ভাবছিলাম রোজার সাথে খেলাধুলার সম্পর্ক কী? পরে ভাবলাম, রোজা যেমন মানুষের শরীরের জন্য মঙ্গলজনক, খেলাধুলাও শরীর-স্বাস্থ্য ও মন ভালো রাখে। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি ফুটবল ক্লাব গঠন করায় সংগঠক ও খেলোয়াড়দের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি মালায়ার প্রফেসর দাতো আলিস আব্দুল্লজাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, ব্যবসায়ী রাসেল রানা, বাংলাদেশি প্রবাসী উন্নয়ন সংস্থা মালয়েশিয়ার চেয়ারম্যান সোহেল রানা, বিডিএফসির সিনিয়র সহ সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, আজগর আলী মিলন, মো. সোহাগ আহমেদ, মো. মিজানুর রহমান, বিডিএফসির প্রতিষ্ঠাতা মো. ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাহান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রায়হান, টিম ম্যানেজার জাহিদ খান ও বাপ্পী কুমার দাস।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারি।


