সময়ের জনমাধ্যম

বাংলা নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’ শোভাযাত্রা

রোববার (৫ এপ্রিল) সকালে সচিবালয়ে সভা শেষে বাংলা নববর্ষের শোভাযাত্রার নতুন নাম জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই চন্দ্র রায়।

Last Updated on 2 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ‘আনন্দ শোভাযাত্রা’, ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়। এবার থেকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

আজ রোববার (০৫ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই চন্দ্র রায়।