Last Updated on 2 months by zajira news
জাজিরা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য।
দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।

