সময়ের জনমাধ্যম

বেস্টিনেটের FWCMS চুক্তি স্থগিতের দাবি, মিথ্যা তথ্য ও গোপন প্রক্রিয়ার অভিযোগ উঠেছে

Last Updated on 6 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিতর্কিত (FWCMS) নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান বেষ্টিনেট এর পক্ষ থেকে দেওয়া একাধিক দাবি আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারাই খণ্ডিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বেস্টিনেট জাতিসংঘ স্বীকৃত দাবি ভুয়া ২৩ এপ্রিল ২০২৬ তারিখে আইন সংস্থা Lui & Bhullar, বেস্টিনেটের পক্ষে এক বিবৃতিতে দাবি করে যে FWCMS একটি সরকার অনুমোদিত ও জাতিসংঘ স্বীকৃত প্ল্যাটফর্ম। কিন্তু (ILO) এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে এই দাবি সঠিক নয়।

ILO ব্যাখ্যা করে যে বেস্টিনেট যে World Summit Award (WSA) এর কথা উল্লেখ করেছে, সেটি জাতিসংঘের কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়। এটি একটি বেসরকারি সংস্থা পরিচালিত কার্যক্রম, যদিও এর সূচনা একটি UN-সম্পর্কিত ইভেন্ট থেকে হয়েছিল। ILO এর বক্তব্য অনুযায়ী, এই পুরস্কার কোনোভাবেই জাতিসংঘের স্বীকৃতি বোঝায় না।

দ্বিতীয় অভিযোগ, ILO কখনো সুপারিশ করেনি বেস্টিনেটের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে তাদের সিস্টেমটি ILO দ্বারা প্রস্তাবিত বা সুপারিশকৃত। ILO এই দাবিও প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, ২০১৩ সালে একটি প্রাথমিক উপস্থাপনার সময় তারা কিছু মন্তব্য করেছিল, যা কেবল ধারণাগত পর্যায়ে ছিল। ILO সেই সময় স্পষ্টভাবে উল্লেখকরেছিল তারা বেস্টিনেটের সক্ষমতা বা দক্ষতা সম্পর্কে অবগত নয় এবং এই মন্তব্যগুলো কোনোভাবেই সমর্থন হিসেবে বিবেচিত হবে না। এছাড়া ILO আরও জানায়, সেই সময়ের মন্তব্য বর্তমান বাস্তবায়নের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সরকারের প্রতি আহ্বান, এই বিষয়ে মালয়েশিয়ার সরকারকে অবিলম্বে FWCMS চুক্তি স্থগিত করে একটি স্বাধীন তদন্ত চালানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগকারীদের মতে, এই চুক্তি ভুল তথ্যের ভিত্তিতে অনুমোদিত হয়েছে এবং যথাযথ যাচাই ছাড়াই বাস্তবায়ন করা হয়েছে।

FWCMS প্রকল্প নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক সংস্থার বক্তব্যের পর, বিষয়টি এখন রাজনৈতিক ও প্রশাসনিকভাবে বড় বিতর্কে রূপ নিচ্ছে। রাজনৈতিক প্রতিক্রিয়ার ব্যেপারে বক্তব্য প্রদান করেছেন চার্লস সান্টিয়াগো। তিনি ইঙ্গিত দিয়েছেন যে মালয়েশিয়ার বিশেষ শাখা (Special Branch) নামক গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠতে পারে, যা পরবর্তী দিনে বিস্তারিতভাবে উত্থাপন করা হবে। সূত্র; বায়ান্ন নিউজ, ফ্রি মালয়েশিয়া টুডে