সময়ের জনমাধ্যম

ঈদে মিলাদুন্নবীতে কুয়ালালামপুরে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Last Updated on 11 hours by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে কুয়ালালামপুরে জসনে জুলুস ও মিলাদ মাহফিল করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখা।

মঙ্গলবার (২৫ অগাস্ট) সন্ধ্যায় হাংতুয়ায় আল হুমায়ারা রেস্তোরাঁর হলে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মাওলানা আব্দুল মোস্তফা রাহিম আল আযহারী।

গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম উদ্দিনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার উপদেষ্টা লেখক-সাংবাদিক রফিক আহমদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান নাগরিক পাকিস্তানি কমিউনিটি নেতা মোহাম্মদ জামিল হামিদ, সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার পোস্টডক্টরাল রিসার্চ ফেলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. নূর আলম, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) এর উপদেষ্টা ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, মার্শাল পাভেল, ব্যবসায়ী আতিক হাসান, আজিজুল হক, মোহাম্মদ জামাল হোসেন ইব্রাহীম টিপু, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক মাওলানা মিসবাহ উদ্দিন ও পিএইচডি গবেষক মুফতি এনামুল হক ফরিদী।

মাহফিলে বক্তব্যে মোস্তফা রাহিম আযহারী বলেন, ” আল্লাহ প্রিয় নবীজিকে আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। যিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং যাকে আল্লাহ মানবজাতির জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে শুভাগমন যেমন আমাদের জন্য রহমত, তেমনি উনার জীবন আদর্শ তথা সুন্নাহসমূহ আমাদের জন্য একান্ত পালনীয় বিষয়। ব্যক্তিজীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে একজন অনূকরনীয় আদর্শ তিনি। উনার রেখে যাওয়া পথেই রয়েছে শান্তি ও মুক্তির পথ।”

অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন বিএসওএম এর সভাপতি আসাদুল্লাহ গালিব রাব্বি, বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) এর উপদেষ্টা আশিবুর হাসনাত সাদী, মোহাম্মদ জাকারিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার মোহাম্মদ হারুন চৌধুরী, নঈম উদ্দিন সুমন, মো. ফেরদৌস আলম, গোলাম মোস্তফা, টুকু সরদার, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোরশেদুল আলম, জুনাঈদ আজিজ, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ , মোহাম্মদ মানিক, সৈয়দ আলী আকবর, মোস্তাক আল আমিন, নাজিম উদ্দীন, জাকির হোসেন, ফরিদ উদ্দিন, মোহাম্মদ সোহেল উদ্দিন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ ওয়াহিদ, তানভীর আহমেদ, মোহাম্মদ ইছমাঈল, মোহাম্মদ ইরফান, মো. সাইফুল ইসলাম, মো. তারেক প্রমুখ।

মিলাদ মাহফিলের আগে মঙ্গলবার সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। জুলুসটি পেট্রোনাস টু ইন টাওয়ার থেকে শুরু হয়ে মালয়েশিয়ার জাতীয় মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া-মোনাজাত ও তাবাররুক বিতরণ করা হয়। মাওলানা মোস্তফা রাহিম আযহারীর নেতৃত্বে জশনে জুলুসে শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।