সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Last Updated on 50 seconds by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে মালয়েশিয়ায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের চৌকিটের হোটেল এস্টোর হলরুমে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মির্জা সালাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, ত্যাগ, তিতিক্ষা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি ছাড়া বিএনপির রাজনীতি করা সম্ভব নয়। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে আজ আমরা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি।

তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের সুপরিকল্পিত নেতৃত্বে দেশের জনগণ আশাবাদী। তাঁর নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এটাই দেশের মানুষের প্রত্যাশা।

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মালয়েশিয়ার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের সহ-সভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, এম জে আলম, সহ-সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, কাজি সালাহ উদ্দিন, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, সভাপতি বুকিট বিন্তাং আনোয়ার হোসেন সেলিম, চৌকেট বিএনপি নেতা মিজানুর রহমান, মো. সুমন হোসেন, বান্ডার সুবাং জায়া সভাপতি ইমন হাসান, যুব দলের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রমজান আলি, সহ-সভাপতি নাজমুল হাসান জাসাস মালয়েশিয়ায় প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক যুব দল রাসেন রানা, ছাত্র নেতা আদিব আঞ্জম, তাহমিদ, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, ও মোঃ আব্দুর রহিম সহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিএনপি মালুরি শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।