সময়ের জনমাধ্যম

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ

Last Updated on 5 hours by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয় নিম্নতম মজুরি বোর্ড।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। তবে এ বিষয়ে বোর্ডের সদস্যদের মধ্যে সমঝোতা না হওয়ায় ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।