সময়ের জনমাধ্যম

পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষনা করল মালয়েশিয়া

Last Updated on 2 hours by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া।

আগামী ২৭ মে (বুধবার) মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। দেশটির সাংবিধানিক রাজতন্ত্রের সর্বোচ্চ পরিষদ ‘মাজলিস রাজা-রাজা’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।

মাজলিস রাজা-রাজার ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালউদ্দিন জাতীয় সম্প্রচারমাধ্যমে ঘোষণাটি দেন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম অ্যাস্ট্রো আওয়ানি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের ১ জিলহজ হবে সোমবার (১৮ মে)। সেই হিসেবে ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

এদিকে, ঘোষণার আগে থেকেই দেশজুড়ে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী মুসলিমদের মধ্যে ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন এরই মধ্যে কোরবানি এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ঈদ উদ্‌যাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের দিনটি কাটানোর আশা করছেন তারা।