সময়ের জনমাধ্যম

ঈদ আমাদেরকে প্রকৃত সাম্যের শিক্ষা দেয়- ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

ছবি: জাজিরা নিউজ

Last Updated on 2 years by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ইসলাম হলো সর্বোৎকৃষ্ট মানবিক জীবন ব্যবস্থা। ইসলামের প্রতিটি বিধানই মানবিকতা ও কল্যাণে ভরপুর।

ঈদ উৎসব মানবিকতা চর্চার প্রধান নিয়ামক। বিশেষত ঈদুল ফিতর গরিব-দুখী অসহায় মানুষের পাশে দাড়ানোর শিক্ষা দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সেই শিক্ষাকে ধারণ করে অসহায় সুবিধাবঞ্চিত নগরবাসীর মাঝে খাবার বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে বস্তিবাসীদের মধ্যে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন, ডাক্তার মুজিবুর রহমান, এইচ এম নিজামউদ্দিন, এডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতি আরমান হুসাইন, মুফতি আব্দুল্লাহ মুর্তজা কাসেমী, আলহাজ্ব আলাউদ্দিন।