Last Updated on 2 mins by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: বিশ্বকাপে এখন পর্যন্ত যে কয়টি দেশ অংশ নিয়েছে তার মধ্যে কেবল দুটি দেশের পতাকাতেই আল্লাহর নাম লেখা আছে। সৌদি আরবের পতাকায় লেখা আছে কালেমা তাইয়্যিবা ও ইরাকের পতাকায় আল্লাহু আকবার। সৌদি আরব ইতোমধ্যে খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। উরুগুয়ের বিপক্ষে যেখানে তারা ১-১ গোলে ড্র করে।
নিয়ম অনুযায়ী, ওই ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়ার আগে দুই দেশের পতাকা মাঠে প্রদর্শন করা হয়; কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। এর আগে এখন পর্যন্ত বিশ্বকাপের যে কয়টি ম্যাচ হয়েছে, সবগুলো ম্যাচেই জাতীয় সংগীত গাওয়ার সময় পতাকা মাটিতে নামানো হয়েছিল।
শুধু এই ম্যাচেই ব্যতিক্রম দেখা গেলো। সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। আবার যাতে এক দেশের পতাকা মাটিতে নামানো আরেক দেশেরটা উঠানো, এই বিতর্ক এড়াতে উরুগুয়ের পতাকাও ওপরে উঠিয়ে রাখা হয়।
সৌদি আরবের নিয়ম অনুযায়ী, কালিমাখচিত হওয়ায় দেশটির পতাকাকে কখনো মাটিতে নামানো যাবে না।
মূলতঃ ফিফা তাদের এই স্পিরিটকেই সম্মান দেখিয়ে পতাকা না নামিয়ে হাতে উঁচিয়ে রেখেছিল। সৌদি আরবের অনুরোধেই ফিফা এমন সম্মান দেখানো হয়। যার কারণে, বাহবাও পাচ্ছে ফিফা।

