সময়ের জনমাধ্যম

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন শপথ নিয়ে জানালেন বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্ট থেক

Last Updated on 10 months by BISWAS

কূটনৈতিক ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন শপথ নিয়েছেন। তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাঁকে শপথবাক্য পড়ান।

ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী ৯ জানুয়ারি বিকেলে শপথ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার মার্কিন দূতাবাস আনন্দ প্রকাশ করেছে। আজ শনিবার (১০ জানুয়ারি) মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানিয়েছে।

বাংলাদেশে দায়িত্ব নেওয়ার বিষয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’