সময়ের জনমাধ্যম

ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান সোলাইমানির নামাজে জানাজা আজ

ইরানের প্রয়াত জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি (বামে) ও বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি (ডানে)

Last Updated on 12 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি ও ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজা আজ বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হবে।

গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় লারিজানি ও সোলাইমানি দুজনই নিহত হয়েছেন। সূত্র: আল–জাজিরা