সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় ৮ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছে বাংলাদেশি কর্মীরা

Last Updated on 1 hour by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: অনেক স্বপ্ন নিয়ে তারা এসেছিলেন মালয়েশিয়া। পরিবারের মুখে হাসি ফোটাতে পাড়ি জমিয়েছেন প্রবাসে। তবে সেই হাসি বিলীন হয়ে অনেকের জন্য পরিনত হয়েছে তা দুঃস্বপ্নে। মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের একটি অংশ।

অভিযোগ রয়েছে, মালয়েশিয়ার এসস্টার ভিশন কোম্পানি অধীনে থাকা ৫০ জনের বেশি বাংলাদেশি কর্মী ৩ থেকে ৮ মাসের বেতন পাচ্ছেন না। এ নিয়ে দেশটির শ্রম বিভাগে একাধিক অভিযোগও দেয়া হয়েছে।

গত মার্চে দেশটির মানবসম্পদমন্ত্রী আর রামনান, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। তবু কোম্পানির মালিকপক্ষ গুলোর টনক নড়ছে না।

এদিকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা তাদের ৮ মাসের বকেয়া বেতন না পেয়ে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

অনেকে ধার-দেনা করে এসেছিলেন মালয়েশিয়া। বাংলাদেশে টাকা পাঠাতে না পেরে বাড়ছে রিনের বোঝা। পরিবারের জন্য সুখ আনতে এখন নিজেরাই আছে বিপদে। বাধ্য হয়ে দেশ থেকে টাকা এনে দেশে ফিরেছেন কেউ কেউ। অনেকের ভিসাও নবায়ন হয়নি। এছাড়া, অসুস্থ হলে অর্থাভাবে যথাযথ চিকিৎসা নিতেও পারছেন না বলে জানিয়েছে মালয়েশিয়া প্রবাসী এই কর্মীরা।

বেতন না পেয়ে সরকারের শ্রম বিভাগে লিখিত অভিযোগ জানালে তা গড়ায় আদালত পর্যন্ত। আদালতের রায়ে প্রতিষ্ঠানটিকে দুই দফায় ১ কোটি ৪৩ লাখ টাকা দেবার কথা বলা হলেও সম্প্রীতি মাত্র ৩৬ লাখ টাকা পরিশোধ করে বাকী টাকা দিতে গরিমসি করছে বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কঠোর নজরদারি এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির শ্রম বিভাগ।

মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

যদিও ভুক্তভোগিরা বলছেন, দীর্ঘ সময় পার হলেও কার্যত কোন সমাধান পাচ্ছে না তারা।