সময়ের জনমাধ্যম

অবিশ্বাস্য! টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডসের, শেষ ষোলোতে মরক্কো

Last Updated on 33 seconds by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: বোস্টনে জার্মানি–প্যারাগুয়ে ম্যাচের পথেই এগোচ্ছিল মন্তেরেইয়ে নেদারল্যান্ডস–মরক্কো ম্যাচ। বোস্টনে যেমন নির্ধারিত সময়ে ১–১ গোলের ড্র দেখার পর অতিরিক্ত সময়ে আর গোল হয়নি, তারপর টাইব্রেকারে গড়িয়েছে ম্যাচ। মন্তেরেইয়েও ঠিক তাই।

তবে টাইব্রেকারে যে মিসের মহড়া দিয়েছে দুই দল, সেটা রীতিমতো অবিশ্বাস্য। শেষ পর্যন্ত মহানাটকীয় এই টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩–২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মরক্কো। টাইব্রেকারে তিনটি শট মিস করে নেদারল্যান্ডস। মরক্কো মিস করে দুটি শট।

৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। যোগ করা (৯১) সময়ে মরক্কোর হয়ে গোলটি শোধ করেন ইসা দিওপ। অবশ্য ৯৬ মিনিটে মরক্কো ফরোয়ার্ড সুফিয়ান রাহিমি ‘পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ’ থেকে ডাচদের গোলকিপার বার্ট ভারব্রুগেনকে ফাঁকি দিতে পারলে এই ম্যাচ সম্ভবত আর টাইব্রেকারে গড়াত না। কিন্তু অতিরিক্ত সময়ের দুই অর্ধেও কোনো দল আর গোল করতে না পারায় খেলা গড়ায় স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে।

বিস্তারিত আসছে….