Last Updated on 31 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজারে ফ্রী অব কস্টের কর্মীরা আগে যাবে। আগামী ডিসেম্বরে কর্মী যাওয়া শুরু হবে।’
তিনি আরও জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী এক থেকে দুই দিনের মধ্যে ২২টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। এসব কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকার বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।
মালয়েশিয়ার শ্রমবাজারে সব রিক্রুটিং এজেন্সির কাজ করার সুযোগ থাকবে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, কয়েকজন অসাধু ব্যবসায়ীর কারণে পুরো খাতের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

