Last Updated on 33 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তার ঢাকা সফরের কথা থাকলেও আপাতত তা হচ্ছে না।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানান, অনিবার্য কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর স্থগিত হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরেও। বাংলাদেশ ও থাইল্যান্ড—দুই দেশেই তার পূর্বনির্ধারিত সফর বাতিল করা হয়েছে।
আগামী ৭ ডিসেম্বর ঢাকায় এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের।
এর আগে গত ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আনোয়ার ইব্রাহিম সর্বশেষ ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

