সময়ের জনমাধ্যম

মেয়েকে নিয়ে সিনেমা দেখলেন‌ প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেপ্লেক্সে গিয়ে সায়েন্স ফিকশন সিনেমা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Last Updated on 45 seconds by zajira news

জাজিরা নিউজ ডেস্ক: মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে প্রধানমন্ত্রী শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যার শো দেখেছেন বলে তার অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিনেমা শুরু হয়, শেষ হয় ১০টা ১০ মিনিটে।

আতিকুর রহমান রুমন বলেন, ছুটির দিনে একটু বিনোদনের জন্য প্রধানমন্ত্রী মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন।

তার সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ছিলেন। আর কেউ ছিলেন না।