Last Updated on 12 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রিকেট আয়োজন ‘জেলা চ্যাম্পিয়ন ট্রফি ২০২৬’ এর সেসন তিন এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
আয়োজক কমিটি, স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) কুয়ালালামপুরের ইয়াহালা রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল তথ্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি (বিএসসিএ) -এর চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর মোঃ সাইফুদ্দিন, অংশগ্রহণকারী সকল দলের দলনেতাগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালেয়েশিয়া (বিসিপিএম) এর সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন ও কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ সালাহউদ্দিন এবং টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় হিসেবে রয়েছেন প্রান, মালায়শিয়া।
আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট ১২টি জেলা দল। দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতি গ্রুপে থাকবে ৩টি করে দল।
টুর্নামেন্টের গ্রুপ পর্ব আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুন। খেলাগুলো একযোগে পুত্রাজায়া ও পুচং মাঠে অনুষ্ঠিত হবে।
প্রতিটি মাঠে দুইটি করে গ্রুপের খেলা আয়োজন করা হবে।আয়োজক কমিটি জানায়, প্রতিটি দলকে টসের পর মূল একাদশের পাশাপাশি ৩ জন সাবস্টিটিউট খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দলের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১২০০ রিংগিত। চ্যাম্পিয়ন দল পাবে ৫০০০ রিংগতি এবং দৃষ্টিনন্দন ট্রফি। রানার্স-আপ দল পাবে ৩০০০ রিংগিত ও দৃষ্টিনন্দন ট্রফি।
এছাড়াও প্রতিটি দলের জন্য ১৫টি প্রিমিয়াম কোয়ালিটির জার্সি প্রদান করা হবে বলে জানান । প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে “ম্যান অব দ্য ম্যাচ” ট্রফি দেওয়া হবে।
টুর্নামেন্টের ব্যক্তিগত অর্জন ক্যাটাগরিতে সেরা ব্যাটার পাবেন একটি প্রফেশনাল ক্রিকেট ব্যাট ও ১০০ রিংগিত, সেরা বোলার পাবেন হাই-পারফরম্যান্স স্পাইক জুতো ও ১০০ রিংগিতএবং সেরা উইকেটকিপার পাবেন প্রফেশনাল কিপিং গ্লাভস ও ১০০ রিংগিত।
সংবাদ সম্মেলনে সকল দলের ক্যাপ্টেনদের উপস্থিতিতে লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ করা হয়।


